Posts

Showing posts with the label ধর্ম এবং নিরাপত্তা

জানমালের নিরাপত্তা মানুষের অধিকার

Image
মুহাম্মদ আবদুল মুনিম খান |  তারিখ: ১৯-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মানুষের মৌলিক অধিকারের প্রাথমিক বিষয় তার জানমালের নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকার। আর অপরকে নিরাপদ রাখা ও বাঁচতে দেওয়া নাগরিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে অন্যতম—এটি ইসলামের শিক্ষা। ইসলাম বিশ্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবজাতির জন্য কল্যাণকামী একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ‘ইসলাম’ অর্থ মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাঁর আদেশ মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও নিরাপত্তা অর্জন। প্রকৃত মুসলমানের পরিচয় তুলে ধরে নবী করিম (সা.) বলেছেন, ‘মুসলমান সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ।’ (বুখারি ও মুসলিম) তাই পৃথিবীতে সত্য-ন্যায়ের প্রতিফলনের মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বজায় রাখা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য কর্তব্য এবং ইমানি দায়িত্ব। সুতরাং মানবসমাজে কোনো রকম অশান্তি সৃষ্টি, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সংঘাত, হানাহানি, উগ্রতা, বর্বরতা, প্রতিহিংসাপরায়ণতা ও সাম্প্রদায়িক সহিংসতা ...