Posts

Showing posts with the label খুন

নেপথ্যে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব্ব : রাজধানীতে বিটিভির অনুষ্ঠান নির্মাতা খুন

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 4 পরের সংবাদ» রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মো. শহিদুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠান নির্মাতা নৃশংসভাবে খুন হয়েছেন। গতকাল সকালে পুলিশ তার ক্ষতবিক্ষত হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত পরিবারের সদস্যদের আহাজারিতে ঘটনাস্থলে এক বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়। পরিবার ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্যের জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরার পশ্চিম থানার সেক্টর ১০, রোড নম্বর ১২, বাসা নম্বর ৫৫ নিচতলায় মিডিয়া ভিশন নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন শহিদুল। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘পৌর দর্পণ’ নামে একটি অনুষ্ঠানের নির্মাতা ও পরিচালক ছিলেন। গতকাল সকাল সোয়া ১১টায় পরিবারের কাছে খবর পেয়ে শহিদুলের অফিসের তালা ভেঙে পুলিশ তার হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে পলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহতের মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ...