Posts

Showing posts with the label পদ্মা সেতু দুর্নীতি

পদ্মা দুর্নীতির চূড়ান্ত বিচার শুরু

Image
নিক্সনের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন : কানাডার আদালতে রাজসাক্ষী হচ্ছেন অভিযুক্ত লাভালিন কর্মকর্তা অর্থনৈতিক রিপোর্টার : চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হলো পদ্মা সেতু প্রকল্পে ঘুষ লেনদেনের চক্রান্তকারীদের বিরুদ্ধে। কানাডার টরন্টোর ফেডারেল পিয়া কোর্টে পরিচালিত পদ্মা সেতুর দুর্নীতি মামলা চূড়ান্ত শুনানির জন্য অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে পাঠানো হয়েছে। এটি কানাডার অন্টারিও প্রদেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালতে টানা ১২ দিনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দুর্নীতির সঙ্গে সরকারের পাঁচ কর্তাব্যক্তির পাশাপাশি আকের ব্যক্তির নাম উঠে আসে। তবে কানাডার আদালতের নিষেধাজ্ঞার কারণে তার নাম প্রকাশ করা হয়নি। এদিকে, এই প্রকল্পে দুর্নীতির তথ্য জানাতে কানাডার আদালতে স্বেচ্ছায় রাজসাক্ষী হচ্ছেন অভিযুক্ত এসএনসি লাভালিনের সাবেক এক কর্মকর্তা।  পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ৩৮০ কোটি টাকা। এই কাজ পেতে ৪৫ কোটি ৬০ লাখ টাকা ঘুষ দিতে রাজি হয় কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠন এসএনসি লাভালিন। সম্ভাব্য ঘুষ গ্রহীতার তালিকায় ছয়জন। সাবেক যোগাযোগমন...