গোস্সা করবেন না হানিফ সাহেব
সোহরাব হাসান | আপডেট: ০০:০৪, ডিসেম্বর ২৮, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ৯০ ৫ জানুয়ারি অনুষ্ঠেয় একতরফা নির্বাচনের জন্য প্রার্থীরা নির্বাচন কমিশনে তাঁদের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাকে কেউই আসল হিসাব বলে মনে করেন না। সবাই না হলেও অধিকাংশ প্রার্থীই তাঁদের আয় ও সম্পত্তির হিসাব কম দেখিয়েছেন। কত কম দেখিয়েছেন তা পরিমাপের যন্ত্র আমাদের হাতে নেই। তবে বর্তমান আমলে কে কত টাকা বিদেশে পাচার করছেন, তার হিসাব হয়তো পরবর্তী কোনো সরকারের আমলে জানা যাবে। সম্পদের আসল হিসাব পাওয়া যাবে না জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। এনবিআরে দেওয়া হিসাব অনুযায়ী সবাইকে আয়কর গুনতে হয়। সেখানেও মস্ত বড় ফাঁকি আছে। সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রার্থীদের আয়-ব্যয় ও সম্পদের যে হিসাব প্রকাশিত হয়েছে, তা নিজস্ব অনুসন্ধান বা বিশ্বস্ত সূত্রে পাওয়া নয়। নির্বাচন কমিশনে প্রার্থীরা হলফনামার নির্দিষ্ট ফরমে যে হিসাব দিয়েছেন, সেটাই তারা তুলে ধরেছে। নির্বাচিত এবং ভবিষ্যতে নির্বাচিত হতে ইচ্ছুক ব্যক্তিরা নির্বাচন কমিশনে যখন তাঁদের সম্পত্তির হিসা...