সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক : সেনবাগে ট্রাইব্যুনাল বিচারপতির বাড়িতে হামলার সময় ধরা পড়েছে ৩ ছাত্রলীগ নেতাকর্মী
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 429 পরের সংবাদ» দেশের চলমান অস্থির পরিস্থিতির সুযোগে বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় বার বার হামলা-অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেই চলেছে। লক্ষণীয় ব্যাপার হলো, এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারপন্থীয় মিডিয়া ঘটনার দায় কোনো প্রমাণ ছাড়াই বিরোধী দলের উপর চাপিয়ে দেয়। কিন্তু বর্তমানে জনতা এসব ঘটনার ব্যাপারে সতর্ক হওয়ায় ধরা পড়তে শুরু করেছে আসল দায়ীরা। সাতক্ষীরার দেবহাটায় শনিবার দিবাগত রাতে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের দুটি বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে এক যুবলীগ নেতা। এদিকে নোয়াখালীর সেনবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের কাবিলপুর গ্রামের বাড়িতে হামলার প্রস্তুতির সময় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে একই রাতে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক সাতক্ষীরার দেবহাটায় শনিবার দিবাগত রাতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুটি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যুবলীগের সন্ত্রাসীরা। মুখোশ পরা অবস্থায় ১৫...