Posts

Showing posts with the label সৌদি আইন

সউদী আরবে এখনো তিন লক্ষাধিক অবৈধ প্রবাসী কর্মী

শামসুল ইসলাম : সউদী বাদশা’র  সাধারণ ক্ষমা ঘোষাণায় অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা লাভের কার্যক্রম পুরোদমে চলছে। আগামী ৩ জুলাই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাবে। এ সময়ের মধ্যে সউদী আরবে অবৈধ প্রবাসীদের সকলেই বৈধতা লাভের সুযোগ পাবে না।  সাধারণ ক্ষমার মেয়াদ আরো দু’মাস বাড়ানো জরুরি হয়ে পড়েছে। সউদী শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দ বুধবার সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। সাধারণ ক্ষমার সময় বাড়ানো না হলে তিন লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশীকে দেশে ফিরে আসতে হবে। এতে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সউদী সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ বর্ধিতকরণের লক্ষ্যে সরকার উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এযাবত জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট থেকে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী আউট পাস গ্রহণ করলেও মাত্র ৪ শ’ প্রবাসী দেশে ফিরেছে। সউদী আরবে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি বুধবার জেদ্দাস্থ সউদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবাইদ মাদানীর সঙ্গে সাক্ষাত করে অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা লাভের সুবিধার্থে স...

সৌদিতে গ্রেপ্তার আতঙ্কে চার লাখ বাংলাদেশি

সৌদি আরবে থাকা প্রায় চার লাখ বাংলাদেশি এখন 'ছাঁটাই' আতঙ্কে ভুগছেন। আগামী ৬ জুলাইয়ের মধ্যে অবৈধ প্রবাসীরা বৈধ কাগজপত্র করতে না পারলে বাংলাদেশে ফেরত আসতে হবে। যাঁরা বৈধ কাগজ করতে পারবেন না কিংবা অবৈধভাবে থেকে যাবেন, তাঁরা সৌদি পুলিশের কাছে গ্রেপ্তার হলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এরই মধ্যে অবৈধ শ্রমিক ধরতে পুলিশের বিশেষ টিম অভিযানে নেমেছে। পাশাপাশি ভাড়া করা এক হাজার পরিদর্শক মাঠে নামানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, কারখানা, খামার, শপিং মলসহ অনেক স্থানে অভিযান চালানোর জন্য। সৌদি সরকারের কঠিন শর্তের ফাঁদে পড়ে এখন চাকরি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন প্রবাসীরা। জানা গেছে, শত শত বাংলাদেশি শ্রমিক প্রতিদিনই ভিড় করছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরে। যোগাযোগ করা হচ্ছে ঢাকার পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়েও। আতঙ্ক আরো বেড়ে গেছে গত ১৭ এপ্রিল সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল আল-ফাকিহর এক ঘোষণায়। সৌদি শ্রমমন্ত্রীর বরাত দিয়ে সৌদি সরকারি বার্তা সংস্থা জানায়, দেশটিতে যেসব বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছেন, তাঁদের ধরতে সরকার শিগগির নতুন অভিযান শুরু করবে। অভিযানে অব...

অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযানে নামছে সৌদি সরকার

Image
অনলাইন ডেস্ক |  তারিখ: ১৭-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল আল-ফাকিহ আজ বুধবার জানিয়েছেন, দেশটিতে যেসব বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছেন, তাঁদের ধরতে সরকার শিগগির নতুন অভিযান শুরু করবে। আল জাজিরা জানায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণীত হয়েছে। অভিযানের জন্য নতুন করে এক হাজার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁরা পুলিশের সহায়তায় কাজ করবেন। কোনো প্রতিষ্ঠান যদি বেআইনিভাবে শ্রমিক নিয়োগ দেয়, তবে সেটিকে জরিমানা করা হবে।  মন্ত্রী ফাকিহ বলেন, ‘যদি কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানের মালিক গোপনে অবৈধ শ্রমিক নিয়োগ দেন, তবে সেটিকে নিষিদ্ধ করা হবে।’ প্রত্যেক অবৈধ শ্রমিককে ২৬ হাজার ৭০০ ডলার (প্রায় ২০ লাখ ৮৩ হাজার টাকা) জরিমানা বা দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এমবিসি টেলিভিশনকে ফাকিহ বলেন, ‘সৌদি আরবের এখনো বিদেশি শ্রমিকের প্রয়োজন, তবে তাঁদের এ দেশের আইন মেনে চলতে হবে।...আমাদের লাখ লাখ বিদেশি শ্রমিক আছেন ও থাকবেন। এখন প্রায় ...