একসঙ্গে বার্গার-বিরিয়ানি
অধুনা প্রতিবেদক | আপডেট: ০০:০৪, জুন ০৪, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like বিরিয়ানি, তেহারি রান্না হবে, আর আশপাশের কেউ জানবে না, তা কী হয়! ভোজনরসিকেরা ছুটে এসেছিলেন বিরিয়ানির ম-ম গন্ধ পেয়ে। এসে তাঁরা পড়েন মধুর বিপাকে। কোন বিরিয়ানি ছেড়ে কোনটা খাবেন। আবার বিরিয়ানি থেকে মুখ ফেরাতেই চোখ গেল বার্গারের দিকে। বিরিয়ানি খেয়ে একটু জিরিয়ে বার্গার খাওয়া। এমন মজার পরিবেশ ছিল গত ৩০ মে ঢাকার গুলশানের ইমানুয়েলস বাংকু্যয়েট হলে। ঢাকা ফুডিজের আয়োজনে হলো বার্গার ও বিরিয়ানি ফেস্ট ২০১৪। ঢাকা ফুডিজ নগরের বাছাই করা ১৬টি বিরিয়ানি ও বার্গারের দোকানকে আমন্ত্রণ জানায় এই উৎসবের জন্য। তারাও চলে আসে নিজেদের খাবার ক্রেতাদের কাছে তুলে ধরতে। স্বাদ তেহারি, হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, ঢাকাইয়া, নান্না মিয়ার শাহি মোরগ পোলাও থেকে বিউটির লাচ্ছি বা লেবুর শরবতে ছিল পরিপূর্ণ আয়োজন। বার্গারের দোকানের মধ্যে ছিল ক্যাফে হলিউড, বি অ্যান্ড বি, ওয়াও ইত্যাদি। টিকিট কেটে লাইন দিয়ে প্রবেশ করতে হয়েছে ভেন্যুতে। এক দিনের এই উৎসব সেদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্য...