আ.লীগ ভেতরে বিব্রত, প্রকাশ্যে তা বলছে না
বিশেষ প্রতিনিধি | আপডেট: ১৩:৫৫, মার্চ ২৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ২২ উপজেলা নির্বাচনে সহিংসতা এবং প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতির ঘটনায় আওয়ামী লীগের ভেতরেই অসন্তোষ আছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও এই নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নিয়ে দলের অনেকেই বিব্রত। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ মনে করেন, উপজেলা নির্বাচনে শক্তি প্রয়োগ করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অতি-উৎসাহী কিছু নেতা এবং সরকারের কেউ কেউ এসব ঘটনার নেপথ্যে থেকে দলের উচ্চপর্যায়ের বাহবা নেওয়ার চেষ্টা করলেও এতে নির্বাচন নিয়ে বিরোধী দলের ‘দাবি’ই প্রতিষ্ঠা পাচ্ছে। তিন ধাপের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই নির্বাচনে ক্রমান্বয়ে সহিংসতা বাড়ছে এবং সরকারের হস্তক্ষেপও বেড়েছে। তৃতীয় ধাপে সরকারি দল-সমর্থিত প্রার্থীরা বেশিসংখ্যক উপজেলায় পাস করলেও প্রশাসনকে ব্যবহার ও হতাহতের ঘটনা তুলনামূলক বেড়েছে। আজ রোববার চতুর্থ ধাপে ৯১টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এ নির্বাচন নিয়েও রাজনৈতিক পর্যবেক্ষক মহল নানা আশঙ্কা করছেন। সরকারের উচ্চপর্যায়...