Posts

Showing posts with the label ভোট চুরি

আ.লীগের ভোটের রেকর্ডে বিশ্লেষকেরা বিস্মিত

Image
পৌরসভা নির্বাচনের ফল বিশ্লেষণ হারুন আল রশীদ ও রিয়াদুল করিম  |  আপডেট:  ১১:৪৪, জানুয়ারি ০৬, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ৪ Like ১৪০             সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। আর বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক কম ভোট পেয়েছে। ভোট পর্যালোচনায় দেখা যায়, ৩১টি পৌরসভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছে। এর মধ্যে ১৪টিতে পেয়েছে ৯০ শতাংশের ওপরে। এ গুলোসহ ২০৭টি পৌরসভায় আওয়ামী লীগ গড় ভোট পেয়েছে ৫৩.৫৪ শতাংশ। আর ২০৪টি পৌরসভায় বিএনপির প্রাপ্ত ভোটের হার ২৭.৬৭ শতাংশ। এ ছাড়া ২৮ পৌরসভায় বিএনপি ১০ শতাংশেরও কম ভোট পেয়েছে। নির্বাচন বিশ্লেষকেরা এই ফলকে অবিশ্বাস্য বলে মনে করছেন। গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে সাতটিতে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আর নানা অনিয়মের কারণে ২০টি পৌরসভায় ফল প্রকাশ স্থগিত করেছে কমিশন। এই প্রতিবেদনে নির্বাচন কমিশনের ফলাফল বিবরণীতে প্রাপ্ত ২০৭টি পৌরসভার ফল বিশ্লেষণ করা হয়েছে। এবার আওয়ামী লীগ ও বিএনপির...