Posts

Showing posts with the label kader mulla

কাদের মোল্লার চিঠি

Image
গোলাম মাওলা রনি « আগের সংবাদ 465 পরের সংবাদ» ছোট্ট একটি ব্যক্তিগত দায় থেকে আজকের লেখাটির অবতারণা। কাশিমপুর জেল থেকে মুক্তির দিন সকালেই ঘটল ঘটনাটি। মুক্তি লাভের আশা আর জেল গেটে পুনরায় গ্রেফতার হবার আশঙ্কার দোলাচলে দুলতে দুলতে আমি আমার মালপত্র গুছাচ্ছিলাম। এমন সময় লুঙ্গি পরা এক ব্যক্তি আমার রুমে ঢুকে সালাম দিল এবং বলল—কাদের মোল্লা সাহেব আপনাকে একটি চিঠি দিয়েছেন। মুহূর্তের মধ্যে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম না, চিঠিটি কি গ্রহণ করব না ফেরত পাঠাব। এরই মধ্যে আগন্তুক টেবিলের ওপর চিঠিটি রেখে তড়িত্গতিতে চলে গেলেন। আমি কম্পিত হস্তে চিঠিটি খুললাম। একটি ছেঁড়া ছোট কাগজে ৩/৪টি বাক্য লিখেছেন কাদের মোল্লা। কিন্তু বাক্যগুলোর তির্যক অভিব্যক্তি আমাকে যারপরনাই আহত করল। সেই চিরকুটের ইতিকথা বলার পূর্বে আরও কিছু প্রসঙ্গ পাঠকগণকে জানাতে চাই। কাসিমপুর জেলে ঢোকার পরপরই আমার জেলমেটগণের নিকট কাদের মোল্লার সম্পর্কে বহু কথা শুনছিলাম হররোজ। বিশেষ করে খাবার টেবিলে তার সম্পর্কে আলোচনা হতো সবচেয়ে বেশি। ট্রাইব্যুনালের রা...