Posts

Showing posts with the label আওয়ামীলীগের অত্যাচার

সরকার দলীয়দের ভয়ে সরিষাবাড়ীতে একটি গ্রামের ৫০ পরিবার পাঁচ বছর ধরে বাড়িছাড়া

Image
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি « আগের সংবাদ 13 পরের সংবাদ» আল্লাহ জালিম সরকারের হাত থেকে আমাদের বাঁচাও। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের পথের ভিখারি বানিয়েছে। আমি মারা গেলে পৈতৃক ভিটায় মাটি দেয়ার চেষ্টা করিও। তোমাদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে জীবনের শেষ মুহূর্তে অঝোরে চোখের পানি ফেলে বিনা চিকিত্সায় চলে গেলেন বিএনপি নেতা বাহার আলী। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত এবং বাড়িঘর, জমিজমা এবং সাজানো সংসার হারিয়ে পালিয়ে থাকা বাহারের শেষ আশা পূরণ হয়নি। বাহারের মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মাহাদান ইউনিয়নের বিএনপি সমর্থিত ৫০টি পরিবার স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা মামলা এবং জীবননাশের ভয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। মহাজোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কাফি, বাকী, আলতাফ, শফিকের নেতৃতে সন্ত্রাসীরা গত ২০০৯ সালের ২১ নভেম্বর প্রকাশ্যে দিবালোকে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থিত বাড়িঘরে পরিকল্পিত হামলা চালায়। সন্ত্রাসীরা মহাদান ইউনিযনের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানছুর রহমান (৮০), আ. মান্নান (৬৫...