Posts

Showing posts with the label র‍্যবের হত্যাকান্ড

মামলা নেওয়ার আদেশ সংশোধন কেন বাতিল নয়

নিজস্ব প্রতিবেদক  |  আপডেট: ০২:২১, জুলাই ১৬, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ ১১ জনের বিরুদ্ধে এক ব্যক্তিকে নির‌্যাতন ও হত্যার অভিযোগে মামলা নেওয়ার আদেশ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম। এরপর এই আদেশ সংশোধন করে ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা’ নিতে বলেন জেলা দায়রা জজ আদালত। দায়রা জজ আদালতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের (বাতিল) প্রাথমিক শুনানির পর এ রুল দেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলম নামের এক ব্যক্তিকে নির‌্যাতন করে হত্যার অভিযোগে ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা র‌্যাবের আরও সাত সদস্যের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে (নবীনগর) নালিশি আবেদন দেন নিহত ব্যক্তির ভাই মেহেদী হাসান। অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল শাহনূরকে র‌্যাব পরিচয়ে এ...