রেডিও তেহরানকে আসাফ্উদ্দৌলাহ্ : বাংলাদেশের মানুষ বাক-অবরুদ্ধ, কথা বললে মাহমুদুর রহমানের মতো হবে
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 34 পরের সংবাদ» বাংলাদেশে এখন কোনো ব্যক্তিকে আটকের পরই নেয়া হচ্ছে রিমান্ডে। সুস্থ মানুষকে ধরে পুলিশি রিমান্ডে নেয়ার পর বের করা হচ্ছে অসুস্থ করে। এ কারণে রিমান্ড নিয়ে উঠেছে নানা বিতর্ক। আইনের দৃষ্টিতে রিমান্ড কতটা সঠিক—তা নিয়েও নানা প্রশ্ন আছ। এরকম পরিপ্রেক্ষিতে রেডিও তেহরান কথা বলেছে সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আসাফ্উদ্দৌলাহ্র সঙ্গে। আসাফ্উদ্দৌলাহ্ বলেন, আমরা যখন জুডিশিয়ারিতে ছিলাম, তখন এরকম নিয়ম ছিল না। নিয়ম হচ্ছে—কারও বিরুদ্ধে নালিশ এলে অথবা কারও বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ এলে প্রথমে একটা তদন্ত হবে। তদন্ত শেষে চার্জশিট দেয়া হবে। চার্জশিটের দিন শুনানি হবে আসামির উপস্থিতিতে। যদি মনে হয় ইট ইজ এ ভেরি সিরিয়াস কাইন্ড অব অফেন্স, সেক্ষেত্রে তাকে জেলে পাঠানো হতো। এই রিমান্ডে পাঠানোর ক্রিটিক্যাল বিষয়টি এসেছে সিআরপিসি সেকশন ১৬৭-এ। এই সেকশনে রিমান্ডে পাঠানো হয়। তবে রিমান্ডে পাঠানোকে মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। রিমান্ডে নিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমন যদি হতো যে, অভিযুক্তের আইনজীবীর সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে—স...