সাংসদের সমালোচনা করায় দিগম্বর!
ময়মনসিংহ অফিস | আপডেট: ০৩:০১, জুন ২৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরে র সমালোচনা করার ‘অপরাধে’ একজন কলেজশিক্ষককে দিগম্বর করে ঘোরানো হয়েছে ৷ গতকাল রোববার ওই সাংসদের সমর্থকেরা এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে৷ ওই শিক্ষকের নাম মো. ফরিদ উদ্দিন আহমেদ৷ তিনি ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদ উদ্দিন গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে কলেজ থেকে গৌরীপুর পৌর শহরে নিজ বাড়িতে ফিরছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর-কলতাপাড়া সংযোগ সড়কের মোড়ে এলে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে সাংসদের ২৫ থেকে ৩০ জন সমর্থক তাঁর পথরোধ করেন। একপর্যায়ে ফরিদ উদ্দিনকে মোটরসাইকেল থেকে নামিয়ে টেনেহিঁচড়ে তাঁর গায়ের শার্ট-প্যান্ট খুলে দিগম্বর করেন৷ দিগম্বর অবস্থায় মহাসড়কে শত শত মানুষের ...