গুগল প্লেস্টোর কাজ না করলে...
আপডেট: ০০:৫৫, এপ্রিল ১৪, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ রাখা এবং নামানোর জন্য গুগল প্লেস্টোর ব্যবহার করতে হয়। অনেক সময় ফোনে গেম বা অ্যাপ নামাতে গেলে এটি হুটহাট কাজ করা বন্ধ করে ব্যবহারকারীকে বিপাকে ফেলে। এটি বন্ধ হওয়ার অনেক কারণই থাকতে পারে। তবে উল্লেখ করার মতো কিছু কারণ রয়েছে। এ রকম হলে নিচের নিয়মগুলো দেখতে পারেন। ক্যাশ পরিষ্কার: প্রত্যেক স্মার্টফোনেরই আলাদা ক্যাশ পার্টিশান থাকে। এখন আপনার ফোনের ক্যাশ যদি হয় ৩০ মেগাবাইট আর আপনি যদি ৩৫ মেগাবাইট ক্যাশের অ্যাপ নামাতে যান স্বাভাবিকভাবেই সেটি নামাতে সমস্যা করবে। আর প্লেস্টোর অ্যাপে যদি আগে থেকেই ক্যাশ মেমরি ভরা (ফুল) থাকে তবে সেটিকে পরিষ্কার করে নিলেও কাজ হবে। এ জন্য ফোনের Settings থেকে Apps-এ চলে যান। এখানে থাকা অ্যাপ তালিকা থেকে Google play store অ্যাপ খুঁজে নিয়ে চালু করুন। এরপর Clear Cache-এ চাপ দিয়ে ক্যাশ পরিষ্কার করে নিন। ওয়াই-ফাই ব্যবহার: প্লেস্টোর থেকে অ্যাপ নামানোর জন্য ইন্টারনেটে ঢোকার অনুমতি পুরোপুরি না প...