Posts

Showing posts with the label পুলিশ

ঝরনা বেগম আমাদের মান বাঁচালেন

Image
ফারুক ওয়াসিফ |  তারিখ: ০৪-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ শিবিরের আক্রমণে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করছেন ঝরনা বেগম রাজশাহীর ঝরনা বেগম ও একজন আহত রক্তাক্ত পুলিশের গল্পটা এখন সবারই জানা। ঘটনাটা কেন আমাদের টানে? কেন আমরা এ ধরনের ঘটনা জেনে আবেগতাড়িত হয়ে পড়ি? বারবার ফিরে তাকাই রাজশাহীর সেই ছবিটির দিকে? পুলিশকে তো আর জনগণের বন্ধু মনে হচ্ছিল না আমাদের। পুরুষপ্রধান পুলিশ বাহিনীকে খুব কমই নারীবান্ধব হতে দেখা গেছে। মানুষের বিপদে যদি পুলিশ না আসে, তাহলে পুলিশের বিপদে মানুষ কেন যাবে? শিবির বনাম পুলিশের মারামারিতে সাধারণ মানুষের যেখানে দূরে দাঁড়িয়ে দেখার কথা, সেখানে ঝরনা বেগমের মতো একজন বিউটি পারলারের কর্মীর ঝুঁকি নিয়ে পুলিশ বাঁচানোর দরকার কী ছিল? এত সব প্রশ্ন আর সিদ্ধান্তকে গলিয়ে দিল রক্তাক্ত পুলিশের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নেওয়া ঝরনা বেগমের মানবিক ‘অ্যাকশন’। তাঁর এই অ্যাকশনের ভাষা যদি ঠিকঠাক বুঝে থাকি, তাহলে দেখতে পাব: ১. বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে পুলিশের বিপদকে পুলিশের একার বিপদ মনে করছেন না অনেক মানুষ। তাঁরা হ...