আদর্শ পরিবার গঠনের উপায়
মুহাম্মদ মনজুর হোসেন খান : পরিবার হচ্ছে মানব সমাজের সর্ব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। ব্যক্তিগত ও সামষ্টিক জিন্দেগীর বহু শরয়ী বিধানের বিচরণক্ষেত্র হচ্ছে পারিবারিক জিন্দেগী। সঠিক ইসলামী পরিবার গঠনের উপরই মূলত নির্ভর করে আমাদের দুনিয়া ও আখেরাতের জিন্দেগীর কামিয়াবীর সিংহভাগ। পারিবারিক জিন্দেগীর বীজ বপন হয় বিয়ে-শাদীর মাধ্যমে একজন নারী ও একজন পুরুষ যখন তাদের দাম্পত্য জীবন শুরু করে। সাধারণত একটি বর্ধিত পরিবারের একটি শাখা বা প্রশাখা হিসেবে এর উৎপত্তি ঘটলেও সময়ের ব্যবধানে এবং পর্যায়ক্রমে এ দাম্পত্য জীবন একটি আলাদা অস্তিত্ব অর্জন করে। নিজেই মূল হিসেবে আবির্ভূত হয়ে আবার শাখা-প্রশাখার সৃষ্টি করে। হযরত আদম (আ.) থেকে শুরু করে মানব সন্তানের বিকাশ ও বিস্তৃতির এটাই হচ্ছে চিরন্তন প্রাকৃতিক উপায়। এটাই আল্লাহর প্রকৃতিগত বিধান, যার উপর তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন-(সূরা আররূম : ৩০)। পরিবারের মূলভত্তি দাম্পত্য জীবনকে যদি ইসলামী আদর্শের ভিত্তিতে গঠন করা যায়, তাহলে সন্তান-সন্ততির মাধ্যমে বিস্তৃত বর্ধিত পরিবারকেও ইসলামের আলোকে গঠন করা সহজ হবে। আর যদি দাম্পত্য জীবনে গলদ ঢুকে যায় এবং ইস...