মানসিক চাপ থেকে মুক্তি পেতে যা খাবেন
অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:৩৮, জুলাই ১৬, ২০১৪ ০ Like দিনকে দিন যান্ত্রিক হয়ে পড়ছে মানুষের জীবন। প্রাত্যহিক জীবনে নানা কাজ করতে গিয়ে প্রায়ই হাঁপিয়ে উঠতে হয়। শুধু তাই নয়, প্রচণ্ড মানসিক চাপে রীতিমতো হিমশিম খেতে হয়। অথচ যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য চাপমুক্ত থাকাটা খুবই জরুরি। স্বস্তির খবর হল, মানসিক চাপমুক্ত রাখতে সাহায্য করতে পারে নির্দিষ্ট এমন কয়েকটি খাবারের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং রবার্ট উড জনসন ফাউন্ডেশন। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং রবার্ট উড জনসন ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৩৯ শতাংশ মানুষ চাপের মধ্যে কাজ করার সময় খাদ্য গ্রহণের মাত্রা বাড়িয়ে দেন। অন্যদিকে, ৪৪ শতাংশ মানুষ করেন ঠিক এর উল্টোটা। তাঁরা খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়ে দেন। গবেষকদের দাবি, চাপের মধ্যে কাজ করতে গিয়ে কম খাবার গ্রহণ করার এই প্রবণতা ক্ষতিকর। এতে করে যথাযথ পুষ্টি না পেয়ে শরীর ঠিকমতো কাজ করতে পারে না। আর তার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে মনে। চাপমুক্ত থাকার জন্য নির্দিষ্ট কয়েকটি খাবার গ্রহণের পরামর্শ দি...