Posts

Showing posts with the label রানা প্লজা

কী নামে ডাকি তাঁদের

Image
গোলাম মর্তুজা |  তারিখ: ২৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ আবির হোসেন, মো. হাবিব, রুবেল, কাওসার হীরা তাঁরা কেউ কাউকে চেনেন না। জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া ভবনের ভেতর ঢুকে পরিচয়। পরস্পরের নামও জানা নেই। নাওয়া-খাওয়া ভুলে গত বুধবার থেকেই ভবনের ভেতর ঢুকে উদ্ধার করেন জীবিত-মৃত শ খানেক মানুষকে। এর মধ্যে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ছুরি আর হ্যাক্সো ব্লেড চালিয়ে পা কেটে চারজনকে, হাত কেটে একজনকে জীবিত বের করে এনেছেন তাঁরা। দীর্ঘ পরিশ্রম আর ভবনের ভেতরের গুমোট পরিবেশে অসুস্থ হয়ে পড়লে তাঁদের চারজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আনা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে আসার পর চারজন পরস্পরের নাম জানতে পারেন। আর তখনই জানা যায়, এই কয়েকজন যুবকের জীবন বাজি রেখে স্বেচ্ছায় উদ্ধারকর্মী হওয়ার এক অসামান্য গল্প। এই চারজন হলেন বৈদ্যুতিক মিস্ত্রি রুবেল, স্নাতক শ্রেণীর ছাত্র আবির হোসেন, পোশাকসামগ্রীর ব্যবসায়ী মো. হাবিব ও ব্যবসায়ী কাওসার হীরা। দুই দিনের এই উদ্ধারকাজে সঙ্গী বাকি তিনজনের নাম জানাতে পারেননি এই চারজন। নাম জানার ফুরসতই...

চিৎকার দিয়া কইলাম কিছু একটা দেন ডাইন হাতটা কাটি’

Image
কাজী আনিছ |  তারিখ: ২৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ সাভারে ধংসস্তুপের নিচে থেকে প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল উদ্ধার করা পোশাককর্মী মেঘলা আকতারকে। পরে তাঁকে ভর্তি করা হয় এনাম মেডিকেলে ছবি: প্রথম আলো ভবন ধসে পড়ার সময় রত্না বেগম ছিটকে উপুড় হয়ে পড়েন। ওপরে এসে পড়ে বয়লারের উত্তপ্ত পাইপ। তার ওপর ছাদের কঠিন কংক্রিট। পাইপের তাপে চামড়া পুড়ে যাচ্ছিল। কিন্তু নড়ার উপায় নেই। দীর্ঘ ২০ ঘণ্টা ওই অবস্থায় থাকার পর গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে উদ্ধার করা হয়। রানা প্লাজার মৃত্যুগহ্বর থেকে উদ্ধার পাওয়া অনেকেই শুনিয়েছেন এ রকম একেকটি মর্মস্পর্শী আর শিউরে ওঠার মতো কাহিনি। হাসপাতালে নেওয়ার পর একটু সুস্থ হয়ে রত্না বেগম বললেন, ‘মাথার উপরেই ছাদ। কান্দে আর হাতে গরম পাইপ লাইগা রইছে। পুইড়া যাইতেছিলাম। তয় নড়বার পারতেছিলাম না। অন্ধকার। ছোড ছোড নিঃশ্বাস নিছি। চোখ বুইজা খালি কানছি।’ উদ্ধার পাওয়ার বর্ণনা দিয়ে রত্না বলেন, ‘হঠাৎ খটখট আওয়াজ আসে। ‘কেউ আছেন?’ ‘কেউ আছেন?’ বইলা কারা জানি চিৎকার করতেছিল। আমিও ‘বাঁচান’ ‘বাঁচান’ বলে চিল্লান দেই। ...