Posts

Showing posts with the label মশা

জেনে নিন, মশা তাড়ানোর সহজ উপায়

Image
এক্সক্লুসিভ ডেস্ক : গরমের সঙ্গে পাল্লা দিয়ে আশেপাশে মশার উপদ্রব বেড়ে গেছে। এডিস মশার প্রভাবে ডেঙ্গু জ্বরেও ভুগছেন অনেকে। কষ্ট আর ভোগান্তির চরমে থাকে ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঘরের আশপাশে ঝোপঝাড়, নালা বা জলাশয় পরিষ্কার রাখা প্রয়োজন। এরপরও ঘরে আশা মশা তাড়াতে সুরক্ষা হিসেবে ব্যবহার করা হয় নানা রকম স্প্রে বা কয়েল, যার বেশিরভাগই বিষাক্ত। ঘরের সদস্য, বিশেষত শিশুদের জন্য এগুলো অত্যন্ত ক্ষতিকর। তাই দরকার স্বাস্থ্যকর উপায়ে ঘরের মশা তাড়ানো। দেখে নিন প্রাকৃতিক উপায়ে ঘরের মশা তাড়ানোর উপায়। নিমের তেল নিমের তেলের গন্ধ মশা তাড়াতে দারুণ সহায়ক। তাই নিমের তেল ও নারিকেল তেল সমান পরিমাণে মিশিয়ে শরীরে মাখলে মশা কামড়ায় না। তুলসি গাছ মশার ঘরে আসা ঠেকাতে জানালার পাশে তুলসি গাছ লাগানো যেতে পারে। এই গাছের বিশেষ উপাদান মশার বংশ বিস্তার রোধ করে। লেবুর তেল/ইউক্যালিপটাস তেল লেবুর তেল এবং ইউক্যালিপটাস তেল মশা তাড়ানোর উপযোগী একটি উপায়। এসব তেলে রয়েছে সিনিওল নামক উপাদান। যা গায়ে মাখলে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করার পাশাপাশি পোকামাকড় তাড়াতে সাহায্য করে। কর্পূর কর...