বিনা মূল্যে ইন্টারনেট
নুরুন্নবী চৌধুরী | আপডেট: ১০:৩৫, এপ্রিল ১০, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ৮ Like ১৭ চলতি মাসে দেশে চালু হচ্ছে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। প্রথম পর্যায়ে ফেসবুক, সরকারের ওয়েবসাইট থেকে বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে। পরে এ তালিকায় যুক্ত হবে স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, যোগাযোগ, ব্যবসাসহ স্থানীয় পর্যায়ে জরুরি নানান সেবার তথ্যও। দেশে এ সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি ( www.internet.org ) প্রকল্প। চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এ প্রকল্প চালু হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রাথমিকভাবে সরকারের জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ সরকারি একাধিক ওয়েবসাইট থেকে সেবা পাওয়া যাবে। এ বিষয়ে ই-মেইলে ইন্টারনেট ডট ওআরজির সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে এ প্রকল্প তানজানিয়া, কেনিয়া, কলম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে চালু হয়েছে। ক্রমান্বয়ে আরও ...