সরকারি সহায়তায় প্রেমশিক্ষা!
োবাস ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 18 পরের সংবাদ» বাতাসে চুমু ছড়িয়ে দেয়া, ভালোবাসার চিহ্ন আঁকা অথবা কাউকে ভালো লাগলে ইশারা করা—এসবও কি শেখার জিনিস? অথচ সেটাই হচ্ছে সিঙ্গাপুরে। কাউকে ভালো লাগলে তার দৃষ্টি আকর্ষণ করে তাকে ভালো লাগার বিষয়টি বোঝানোর কৌশলটা বাঙালি বোধ হয় ভালোই জানে। কিন্তু সিঙ্গাপুরের তরুণরা হয়তো সেটা পারে না। তাই তো এসব বিষয় শেখাতে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সংস্থা। বেসরকারি উদ্যোগে চালু হওয়া এসব সংস্থাকে অর্থ দিয়ে সহায়তা করছে স্বয়ং সরকার! কারণ, দেশটিতে আশঙ্কাজনক হারে কমে চলেছে জন্মহার। সেই সঙ্গে তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার আগ্রহও কমে যাচ্ছে। তাই চিন্তিত সরকার ও রাজনীতিবিদরা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সিঙ্গাপুরে স্থানীয় ব্যক্তিদের সংখ্যা অনেক কমে যাবে। এখনই সেখানে জনশক্তির একটা বড় অংশ অভিবাসী। পরিস্থিতির উন্নতি করতে সরকার নানা খাতে ১.৩ বিলিয়ন ডলার ব্যয় করছে। এর মধ্যে রয়েছে, পরিবার গঠনে দম্পতিদের আর্থিক সহায়তা দেয়া, শিশু স্বাস্থ্যে ভর্তুকি দেয়া, শিশু জন্মদানের সময় মা-বাবার বেতনসহ ছুটির মেয়াদ বাড়ানো ইত্যাদি। ‘কমপ্লিটমি’ সিঙ্গাপুরের একট...