এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বিবৃতি : মাহবুবে আলমের আচরণ দাসসুলভ তিনি অ্যাটর্নি জেনারেল পদের যোগ্য নন
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 21 পরের সংবাদ» উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমে র ভূমিকাকে ‘দাসসুলভ’ মন্তব্য করে হংকংভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) বলেছে, তিনি অ্যাটর্নি জেনারেল পদে থাকা তো দূরের কথা, কোনো আইনি পদেই থাকার যোগ্য নন। গতকাল এক বিবৃতিতে এএইচআরসি একথা বলেছে। হাইকোর্টে মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী ফিরোজা মাহমুদের দায়ের করা রিটের বৈধতা নিয়ে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন তোলায় তার তীব্র সমালোচনা করা হয়েছে বিবৃতিতে। মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে গত ১৯ এপ্রিল হাইকোর্টে মাহবুবে আলম বলেন, বন্দির স্ত্রী এই রিট দায়ের করতে পারে না। তিনি সংক্ষুব্ধ ব্যক্তির মধ্যে পড়েন না। এএইচআরসি বিবৃতিতে বলা হয়, বন্দি ব্যক্তি নিজে মামলা পরিচালনা করতে পারেন না। একজন বন্দির নিকটাত্মীয় তার অধিকার রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হবেন এটাই বিশ্বজুড়ে স্বীকৃত। নিকটাত্মীয়ের মধ্যে স্বামী ও স্ত্রীই তো সবচেয়ে আপনজন। বন্দির অধিকার রক্ষায় যদি তার পরিবারের সদস্যরা ...