মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
লালপুর (নাটোর) প্রতিনিধি | তারিখ: ১৪-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নাটোরের লালপুর উপজেলার শোভ গ্রামে গতকাল বুধবার ছেলের শাবলের আঘাতে বাবা খুন হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে শোভ গ্রামের ঘুঘুর আলী কবিরাজ (৬০) জমি থেকে বেগুন তুলে আবদুলপুর বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হচ্ছিলেন। এ সময় ছেলে মুনছুর আলী তাঁর কাছে নেশার টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মুনছুর একটি শাবল দিয়ে প্রথমে ঘুঘুর আলীর মাথার পেছনে আঘাত করেন। এরপর শাবল দিয়ে তাঁর বাম চোয়ালে আঘাত করলে তা ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘুঘুর আলীর বড় ছেলে আনছার আলী জানান, তাঁর ছোট ভাই মাদকাসক্ত। চিকিৎসক-কবিরাজ দেখানোর পর বেশ কিছুদিন ভালো ছিল। এর আগে মুনছুর হাঁসুয়া দিয়ে বাবার হাত কেটে দিয়েছিলেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় আনছার আলী বাদী হয়ে মুনছুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু: উপজেলার দিয়াড়পাড়া গ্রামে সংঘর্ষ...