শাপলা চত্বরে মওলানা ফরিদের ‘মহাসমাবেশ’ ক্যারিকেচারে পরিণত হলো কেন?
মোবায়েদুর রহমান : কে হচ্ছেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট? কয়েকটি পত্রিকায় দেখলাম, এই বিষয়টি নিয়ে এক শ্রেণীর পত্র-পত্রিকায় বেশ জল্পনা-কল্পনা চলছে। তবে আমি এসব জল্পনা-কল্পনায় মোটেই ইন্টারেস্টেড না। কারণ পত্রিকা ওয়ালারা বা বুদ্ধিজীবী নামধারী এক শ্রেণীর মানুষ যতই জল্পনা-কল্পনা করুন না কেনো প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনে যিনি আছেন তিনিই হবেন প্রেসিডেন্ট। তবে এই ধরনের খবর পড়তে খুব মজা লাগে। তাই পত্রিকা ওয়ালারা বাজারে এসব নাম ছেড়ে দেন। প্রথমে সকলেই ধরে নিয়েছেন যে স্পিকার আব্দুল হামিদই স্থায়ী প্রেসিডেন্ট হবেন। তিনি শেখ হাসিনার আস্থাভাজন। শেখ হাসিনাই তাকে ডেপুটি স্পিকার বানিয়েছেন। সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যখন স্পিকার ছিলেন তখন আব্দুল হামিদ ছিলেন ডেপুটি স্পিকার। হুমায়ুন রশিদ চৌধুরী ইন্তেকাল করলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডেপুটি স্পিকার আব্দুল হামিদকে স্পিকার বানান। বর্তমান মেয়াদে শেখ হাসিনা সরকার গঠন করলে আব্দুল হামিদ এমপিকে পুনরায় স্পিকার বানান। সেই থেকে তিনি স্পিকার আছেন। প্রেসিডেন্ট জিল্লুর রহমান ইন্তেকাল করলে সংবিধান মোতাবেক স্পিকার আব্দুল হাম...