উইকিলিকসে ট্রাম্প! সত্য না কৌতুক?
গদ্যকার্টুন আনিসুল হক | ২৫ নভেম্বর ২০১৬, ০২:১১ আমেরিকার নির্বাচনের পরের দিন ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দাকর্তা ও নিরাপত্তা-বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের খবর উইকিলিকস ফাঁস করে দেয়। সেই খবরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ হয়েছেন। কারণ, এই বৈঠকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, আমেরিকার প্রেসিডেন্ট একটা আলংকারিক পদ মাত্র। তাঁর নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তিনি ব্যবস্থার শিকার। সবকিছু সিস্টেম নামক যন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, প্রেসিডেন্ট কেবল তাদের মুখপাত্র হিসেবে সামনে আসেন। পেন্টাগন, সিআইএ ও এফবিআইয়ের সঙ্গে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার: ট্রাম্প: আমাদের অবশ্যই আইএসকে ধ্বংস করতে হবে। অনতিবিলম্বে। সিআইএ: আমরা তা করতে পারব না, স্যার। ট্রাম্প: কেন পারব না? আমি আমেরিকার প্রেসিডেন্ট। সিআইএ: স্যার। আইএস আমরা বানিয়েছি। কিন্তু একা বানাইনি। আমাদের সঙ্গে আছে ইসরায়েল, তুরস্ক, কাতার, সৌদি আরব... ট্রাম্প: না। এটা আমরা বানাইনি। ডেমোক্র্যাটরা বানিয়েছে। সিআইএ: আমরা বানিয়েছি, স্যার। এটা যদি আমরা ধ্বংস করি, পেট্রোডলার ...