সমাবেশে আইনজীবী নেতারা : ওই পত্রিকার চোখে ১৭৮ লাশের চেয়ে একটি গাড়ির মূল্য বেশি! : পুলিশ কেন এত মানুষ খুন করেছে জানতে চাই : বিতর্কিত বিচারপতিকে আপিল বিভাগে দেখতে চাই না
স্টাফ রিপোর্টার 38 পরের সংবাদ» আলোচিত ও বিতর্কিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ইঙ্গিত করে আইনজীবীরা বলেছেন, একজন বিচারপতি এমন কোনো বিষয় নেই যে, স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেননি। সাম্প্রতিককালে নিয়মের ধার না ধেরে তিনি বহু রুল দিয়েছেন। কিন্তু এক মাসের ব্যবধানে দেশে শত শত মানুষ পুলিশের নির্বিচার গুলিতে হত্যাকাণ্ডের শিকার হলেও তিনি কোনো রুল দেননি। তাকে বলছি, কারণে-অকারণে এত রুল আপনি দিয়েছেন; তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে কেন রুল দিচ্ছেন না। পুলিশ কেন এত মানুষ খুন করছে, তা জানতে চান তারা। এ বিচারপতিকে সুপারসিট করে আপিল বিভাগে আনার চেষ্টা করা হলে আইনজীবীরা তীব্র আন্দোলনের মাধ্যমে সুপ্রিমকোর্ট অচল করে দেয়ার হুমকি দেন। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দু’দিনব্যাপী হরতালের শেষ দিনে এর সমর্থনে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে আইনজীবীরা এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে ভাড়াটে সাংবাদিকদের দুর্বৃত্তায়ন চলছে। আজ (গতকাল...