ইসলাম ও নবী (সা.) কে অবমাননা করে ব্লগে রাজীবের কুরুচিপূর্ণ লেখা
ইসলাম ও নবী (সা.) কে অবমাননা করে ব্লগে রাজীবের কুরুচিপূর্ণ লেখা স্টাফ রিপোর্টার : ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন নির্মমভাবে খুন হবার পর তার ব্লগের প্রতি সবার আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু রাজীবের ব্লগ থেকে পাঠ করার পর বিভিন্ন সাইটে মারাত্মক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। রাজীব নিজের এসব ব্লগে ঈদ মুবারক আর ঈদের জামাতের হিস্টুরী, ঢিলা ও কুলুখ, সিজদা, সিয়াম সাধনার ইতিবৃত্ত, লাড়ায়া দে, মদ ও মোহাম্মক, সোনা দানা ও ধন-সম্পদ, উটমুত্র, মোহাম্মকের বাড়া মরার পরেও খাড়া, মোহাম্মক ও কুত্তা, তাহাজ্জুতের নামাজ, নব্যুয়তের মোহর, মোহাম্মক=মোহাম্মদ+আহাম্মক শিরোনামে এমন সব মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেছেন যা ইসলামধর্ম অনুসারী দূরের কথা কোন সুস্থ্য-স্বাভাবিক মানুষের পক্ষে কয়েকলাইন পাঠ করা সম্ভব নয়। এসব লেখার শিরোনাম পাঠ করেই যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যায়। রাজীব আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন, ইসলাম ধর্ম এবং নামাজ নিয়ে কটূক্তি ও কটাক্ষ করতে গিয়ে যেসব কথা লিখেছে তা জ্ঞান-বুদ্ধি-যুক্তির কোন মানদন্ডেই গ্রহণযোগ্য নয়। তার এসব ব্লগ পোস্ট আমাদের মুরতাদ সালমান রুশদীর কথা মনে করিয়ে দেয়। গত বছরের জুন...