Posts

Showing posts with the label হাসিনা

ইতিহাসে শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ প্রধানমন্ত্রী হিসাবেই চিহ্নিত হবে -কাজী জাফর

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে গোটা জাতি হতাশ হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞার অভাবে প্রধানমন্ত্রী নিজেকে ইতিহাসে একজন একরোখা, প্রতিহিংসাপরায়ণ ও অপরিণামদর্শী শাসক হিসাবেই চিহ্নিত করছেন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাজী জাফর আহমদ বলেন, জনগণ যেভাবে আত্মদানের মাধ্যমে প্রহসনের এই নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বয়কট করেছে তা উপলব্ধি করতেও প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, প্রহসনের এ নির্বাচনে নগণ্য সংখ্যক ভোটার ভোট দিয়েছে ও অনেকগুলো কেন্দ্রে কোনো ভোটার ভোট না দেয়ার মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে জনগণ যে অনাস্থা প্রকাশ করেছে তাও প্রধানমন্ত্রী উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এ উপলব্ধির অভাবে সংবাদ সম্মেলনে তার হাস্য-কৌতুক স্থান পেয়েছে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার মাধ্যমে বর্তমান তামাশার নির্বাচনী ফলাফলকে বাতিলপূর্বক সংলাপ ও সমঝোতার উদ্যোগ গ্রহণ করে দশম সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠানের মাধ্যমে চলমান ভয়াবহ রাজনৈতিক সংকট স...