ইউরোপে জন্ম কমছে বাড়ছে প্রবীণ
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 1 পরের সংবাদ» জার্মানিসহ ইউরোপের একাধিক দেশে জনসংখ্যা হয় বাড়ছে না, কিংবা কমে যাচ্ছে। এর অর্থ, গড়ে শ্রমিকদের বয়স বাড়ছে, যার অর্থ তাদের উত্পাদনশীলতা কমছে। অর্থনৈতিক বিচারে এর ফলে সঞ্চয় কমবে, সম্ভাব্য প্রবৃদ্ধি কমবে। থাকছে পেনশনভোগীদের সংখ্যা বৃদ্ধির সমস্যা। জার্মানির একজন সাধারণ কর্মী তার সারা কর্মজীবনে পেনশন ফান্ডে যে পরিমাণ অনুদান দিয়ে থাকেন এবং সেই সঙ্গে নিয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠানের অনুদান এই দুটো যোগ করলেও পেনশন ফান্ডে একজন কর্মীর মোটামুটি এক বছরের মোট আয় জমা পড়ে। সে অর্থে অবশ্যই একজন অবসরপ্রাপ্তের সারা জীবনের পেনশন দেয়া সম্ভব নয়। কাজেই পেনশন ফান্ডের ভালো-মন্দ নির্ভর করে শ্রমবাজারে আরও কত নতুন কর্মী এলো এবং তাদের অনুদান দিতে শুরু করল, তার ওপর। মুশকিল হয়, যখন পেনশনভোগীদের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু সেই পরিমাণে নতুন শ্রমিকের সংখ্যা বাড়ে না। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে গড়ে চারজন নতুন শ্রমিক একজন পেনশনভোগীর বোঝা বহন করে। ২০৫০ সালে কিন্তু দু’জন করে শ্রমিককে একজন পেনশনভোগীর পেনশনের বোঝা বহন করতে হবে, যা এক কথায় অসম্ভব। অ...