উদ্যোক্তা সম্মাননা পেলেন ২৩ তরুণ
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৭:২০, এপ্রিল ১১, ২০১৫ ০ Like সবাই তরুণ উদ্যোক্তা। অন্যদের চাকরি না করে নিজেই কিছু করতে চেয়েছিলেন। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি, কেউ পণ্য বা সেবা, কেউবা পর্যটনসহ নানা ব্যবসা শুরু করেছিলেন। সফলতার মুখ দেখতে অনেক কাঠখড়ও পুড়িয়েছেনও কেউ কেউ। অনেক বাধা এসেছে সামনে, তবু হার মানেননি। তাঁরা এখন অনেকটাই সফল। নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করানোর পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠানে এখন আরও অনেককে চাকরিও দিয়েছেন। সারা দেশের এমন ২৩ তরুণ উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’। গত শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের এ সম্মাননা জানানো হয়। ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপটি ২০১১ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই ২৩ উদ্যোক্তা সম্মাননার মধ্যে ১৩টি ছিল নবীন উদ্যোক্তা স্মারক। এই সম্মাননা পেয়েছেন ইমরাজিনা খান (ক্রিয়েটিভ কিটেন), লিটন দেবনাথ (কক্সবাজারশপডটকম), ফ...