বাংলাদেশে ন্যায়বিচার আরেক ধরনের অপরাধ
প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৩-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা-বিরোধীদের বিচার কার্যক্রমের কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্ট। আজ ২৩ মার্চ শনিবার সাময়িকীটির ছাপা সংস্করণে ‘বাংলাদেশে বিচার, আরেক ধরনের অপরাধ’ শিরোনামের নিবন্ধটি প্রকাশিত হওয়ার কথা। এর আগে গত বৃহস্পতিবার সাময়িকীটির অনলাইনে এটি প্রকাশ করা হয়েছে। নিবন্ধটি শুরু করা হয়েছে ইসরায়েলে এক নাৎসি কর্মকর্তার বিচারের ঘটনা উল্লেখ করে। এতে বলা হয়, ১৯৬১ সালে অ্যাডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে নিয়ে আসে ইসরায়েল। এরপর তাঁকে জেরুজালেমে বিচারের মুখোমুখি করা হয় ২০ বছর আগের অপরাধের অভিযোগে। আইখম্যান ছিলেন নাৎসিদের ওয়ানসি সম্মেলনের সেক্রেটারি। ওই সম্মেলন থেকেই ইহুদি নিধনযজ্ঞের সূত্রপাত। নিবন্ধে বলা হয়, জেরুজালেমে আইখম্যানের ওই বিচার ছিল যথাযথ বিচার-প্রক্রিয়ার একটি মডেল। বিচারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। আর আসামিপক্ষে ছিলেন জার্মানির একজন শীর্ষ অ্যাটর্নি। বিচার কার্যক্র...