খালেদার গাড়িবহরে হামলা, ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২২:৩৫, এপ্রিল ২০, ২০১৫ ৫ Like ১৮৬ http://www.prothom-alo.com/bangladesh/article/507823/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে হামলার মুখে পড়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িতে ঢিল ছোড়ে। এতে তাঁর গাড়ির ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এলোপাতাড়ি ভাঙচুর করা হয় তাঁর নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিন-চারটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এতে খালেদার একজন নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন। তাঁর গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে। তবে তিনি অক্ষত আছেন। তাবিথের পক্ষে প্রচার চালাতে আজ বিকেলে কারওয়ান বাজারে যান খালেদা জিয়া। ওই এলাকায় যা...