পাশ ফিরে ঘুমালেই বেশি লাভ
অনলাইন ডেস্ক | আপডেট: ২৩:৫১, ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১ Like কেউ ঘুমান চিৎ হয়ে, কেউ উপুড় হয়ে আবার কেউবা পাশ ফিরে। কিন্তু কীভাবে ঘুমালে বেশি লাভ? সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেছেন মার্কিন গবেষকেরা। তাঁরা বলছেন, পাশ ফিরে ঘুমালেই বেশি লাভ। এতে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গবেষকেরা বলেন, মানুষের সুস্থ থাকার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয়। ঘুমের পরিমাণ সরাসরি শরীরের ওপর প্রভাব ফেলে। পরিমাণমতো ঘুম শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী এ কথা সবাই জানেন। কিন্তু কীভাবে ঘুমাবেন, সে বিষয়টিও ঘুমের পরিমাণের মতোই গুরুত্বপূর্ণ। ‘ নিউরোসায়েন্স ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংক্রান্ত নিবন্ধে বলা হয়েছে, মস্তিষ্কে যে বর্জ্য তৈরি হয়, পাশ ফিরে ঘুমালে তা পরিষ্কার হয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের গবেষকেরা মানুষের শোওয়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা চালান। তাঁরা এমআরআই স্ক্যান ব্যবহার করে মস্তিষ্কের গিল্মফ্যাটিক পথ পর্যবেক্ষণ করেন। এই পথ মস্তিষ্ক, মেরুদণ্ড ...