যাপিত জীবনের দিনলিপি-ছয়
ভিকারুন নিসা, সাস্কাতুন (কানাডা) থেকে | আপডেট: ১৯:৪৩, অক্টোবর ২৪, ২০১৫ ৪ Like বরফে ঢাকা অর্কিড গাছের ডাল আকাশ ভেঙে তুলোর মতো সাদা তুষার পড়েই যাচ্ছে। গাছের ডালে পাতা নেই, সাদা তুষার জড়িয়ে আছে। আশপাশে মাঠে বরফ জমে আছে কয়েক ইঞ্চি পুরো হয়ে। পা রাখলেই নরম বরফে পা ডুবে যাবে। সাদা রঙের এত মোহনীয় রূপ আগে খেয়াল করিনি তো! জানালা দিয়ে চোখ রাখলেই কেমন অন্য রকম লাগে। মনে হয় আমি কোথায় আছি জানি না। জানালার পাশে বসে অদ্ভুত সুন্দর বরফ ঢাকা এই প্রকৃতিকে কেমন অচেনা মনে হয়। এই অচেনা বরফ রোদেলার অতি প্রিয় হয়ে গেল। স্কুলের মাঠে বরফের মাঝে লুটোপুটির মজাই অন্যরকম। তাই প্রতিদিন স্কুলে যেতেই হবে। তার স্কুলের নাম অকরিজ পাবলিক স্কুল। বিশাল বড় দোতলা ভবন। সামনের খোলা জায়গাটা বরফের সাদা চাদর বিছানো যেন। স্কুলের পেছনে বিশাল মাঠ। একপাশে বালির বাক্স (sand box)। সেখানে আছে দোলনা ও স্লাইডসহ বাচ্চাদের নানা ধরনের খেলার সরঞ্জাম। একপাশে ভলিবল নেট। স্কুলে ঢুকতেই রিসেপশন, প্রিন্সিপালের রুম। দোতলার সিঁড়ি বেয়ে উঠতেই লাইব্রেরি। নিচতলায় আছে বিশাল ব...