Posts

Showing posts with the label রিকশা ওয়ালা জয়নাল আবেদিন

সায়ীদ স্যারের সঙ্গে জয়নাল ভাইয়ের ক্লিনিকে

Image
আনিসুল হক  |  আপডেট:  ০০:৪৬, সেপ্টেম্বর ০৫, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ২ Like ১       ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল সাহেব ফোন করে বললেন, ‘আমরা জয়নাল আবেদিনের ক্লিনিক দেখতে ময়মনসিংহ যাচ্ছি। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ যাবেন। আপনিও চলেন।’ না বলার প্রশ্নই আসে না। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আউয়াল সাহেব একজন জ্যেষ্ঠ প্রকৌশলী। বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচির একজন নিয়মিত সহযোগী। সেই সূত্রেই তাঁর সঙ্গে আলাপ। একবার-দুবার এর-ওর জন্য চিকিৎসা সহায়তা নেওয়ার জন্য তাঁর ওপরে জুলুমও করেছি। অমায়িক ভদ্রলোক। একজন সৎ ও পরিশ্রমী প্রকৌশলীও যে সফল হতে পারেন, তিনি তাঁর উদাহরণ। আমি রসিকতা করে বলি, ডাব না কাটলে কী হয়? সঠিক উত্তর: নারকেল। ইঞ্জিনিয়ার সফল হলে কী হয়? আউয়াল সাহেবের মতো সফল উদ্যোক্তা হন। আর ব্যর্থ হলে কী হয়? আমার মতো লেখক-সাংবাদিক হন। আর সঙ্গে যাবেন আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। একটা দিন আমরা তাঁর সান্নিধ্য লাভ করতে পারব। তাঁদের দুজনের চেয়েও বড় আকর্ষণ কিন্তু জয়নাল আবেদিন। তিনি ছিলেন একজন রিকশাচা...