নিজের নাস্তিকতা স্বীকার করলেন ব্লগার ইমরান
স্টাফ রিপোর্টার : অবশেষে বেরিয়ে এসেছে থলের বেড়াল। শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও বিতর্কিত ব্লগার ডা. ইমরান এইচ সরকার এবার নিজেই তার নাস্তিকতার স্বীকারোক্তি দিলেন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিজের বিশ্বাস সম্পর্কে বিতর্কের অবসান ঘটান। তিনি তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি আবার ভেবে দেখুন, আপনি আমাদের নাস্তিকদের কাতারে এসে দাঁড়াবেন, না খুনী-ধর্ষক, জামায়াত-শিবিরের পাশে দাঁড়াবেন।’ আর এর মাধ্যমে কোন সমাবেশে আনুষ্ঠানিকভাবে ডা. ইমরান নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দিলেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী শাহবাগ চত্বরে ব্লগারদের গণজাগরণ মঞ্চের শুরুর পর থেকেই ধর্মপ্রাণ মানুষের মনে এ মঞ্চ সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শুরু হওয়া শাহবাগের এ আন্দোলনে প্রথমদিকে সাধারণ মানুষ শরীক হলেও ক্রমেই এর ইসলামবিরোধী চরিত্র প্রকাশ পাবার পর থেকেই তারা নিজেদেরকে সেখান থেকে গুটিয়ে নেন। নাস্তিক ও ইসলাম বিদ্বেষী ব্লগাররা এ অবস্থায় গত কিছুদিন যাবত তাদের পরিচিতি সম্পর্কে ঘোলাটে তথ...