অধিকার-এর অনুসন্ধান : থানায় নিয়ে চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে ফাহাদ ও আলমগীরকে গুলি করে পুলিশ : পুলিশের পায়ে ধরে অনুরোধেও রক্ষা হয়নি
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 132 পরের সংবাদ» গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে পথচারী আবদুল্লাহ আল ফাহাদ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং ব্যবসায়ী মো. আলমগীর হোসেনকে ধরে নিয়ে তাদের গায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পুলিশ। এরপর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাদের উভয়েরই একটি করে পা কেটে ফেলতে হয়। এদের মধ্যে পঙ্গু আলমগীর ৩০ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে ওইদিন তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আর ফাহাদ বর্তমানে পঙ্গু অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। মানবাধিকার সংগঠন অধিকার-এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সংগঠনটি এ সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে। অধিকার জানায়, ফাহাদ ও আলমগীরকে পুলিশ সদস্যরা বিনা মামলায় আটক করে থানায় আনার পর এএসআই আসাফুদ্দৌলাহ বাদী হয়ে ফাহাদ, আলমগীরের বিরুদ্ধে আরও ৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করে মোট তিনটি মামলা করে পুলিশ। পঙ্গু ফাহাদ এখন হাসপাতালের বেডে : ফাহাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ববিঘা গ্রামে। তিনি বেসরকারি ইন্ট...