দেশীয় আঠার বাজার এখন শতকোটি টাকার ফখরুল ইসলাম | তারিখ: ০৯-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» দেশের বিভিন্ন শিল্পে আঠার ব্যবহার বাড়ছে। ১০ বছর আগেও প্রধানত চামড়ার জুতা ও ব্যাগ তৈরিতে ব্যবহূত হতো আঠা। এখন ব্যবহূত হচ্ছে তৈরি পোশাক, স্ক্রিনপ্রিন্ট, কাঠ এবং কাঠের বিকল্প প্লাইউডসহ বিভিন্ন সামগ্রীতে। ব্যবহার বাড়ার পাশাপাশি বেড়েছে এর বিস্তার। একসময় শুধু পুরান ঢাকায় আঠার কারখানা থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে দেশে আঠা প্রস্তুতকারক কারখানা এখন ৪০টি। এক দশক আগের ১০ কোটি টাকার আঠার বাজার এখন ১০০ কোটি টাকার বেশি। বাংলাদেশ অ্যাডহেসিভ উৎপাদনকারী সমিতি (বিএএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে। আগে ব্যবসাটি ছিল মূলত পুরান ঢাকার বংশাল, সিদ্দিক বাজার, সিক্কাটুলি ও মালিটোলাকেন্দ্রিক। বর্তমানে এসব এলাকা আঠার মতো পণ্যের কারখানা তৈরির উপযোগী নয়। তাই ঢাকার কাছাকাছি বিভিন্ন স্থানে ও চট্টগ্রামে আঠার কারখানা গড়ে উঠেছে। বিএএমএ সূত্রে জানা গেছে, আঠার ৩০০ পাইকারি দোকান রয়েছে পুরান ঢাকায়। এসব এলাকায় রয়েছে পাঁচ হাজারের মতো ছোট ও মাঝারি মানের জু...