Posts

Showing posts with the label আওয়ামীলীগ ইউপি নির্বাচন

নির্বাচন বিকৃত হলে গণতন্ত্র ধ্বংস হয়

Image
বদিউল আলম মজুমদার  |  আপডেট:  ০২:৪৯, মার্চ ২০, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ২ Like ৬             ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনের প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন বাকি শুধু ২২ মার্চের ভোটাভুটি। আমরা নিশ্চিত করে বলতে পারি না ভোটের দিন কী ধরনের পরিবেশ বিরাজ করবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না। তবে এরই মধ্যে আনুষ্ঠানিকতা পর্বে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমাদের একটি বিকৃত ধরনের নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেকের আশঙ্কা। প্রথম অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো তৃণমূল পর্যায়ে ব্যাপক মনোনয়ন-বাণিজ্য। আমাদের দেশে অতীতেও মনোনয়ন-বাণিজ্য ছিল, কিন্তু তা ছিল ওপরের স্তরে, মূলত সংসদ নির্বাচনে। লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকার বিনিময়ে সংসদ নির্বাচনে মনোনয়ন বিক্রির অভিযোগ আমরা শুনেছি। অতীতে এ ধরনের অভিযোগ ছিল বড় বড় নেতার বিরুদ্ধে এবং এগুলো ছিল অনেকটা গুজবের মতো। কারণ, এ ব্যাপারে কেউ কখনো মুখ খোলেনি এবং কারও বিরুদ্ধে কেউ প্রকাশ্যে অভিযোগও আনেনি। তবে এর ব্যাপকতা সম্পর্...