Posts

Showing posts with the label সাভার বিল্ডিং ধস

রেশমার কাহিনী : আল্লাহর রহমত ও কুদরত

মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী : সাভারে রানা প্লাজা ধসের ১৭ দিন পর রেশমাকে ধ্বংসস্তূপ থেকে জীবত, অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা একদিকে যেমন উদ্ধারকর্মীদের দক্ষ সফল অভিযানের অনন্য সাধারণ দৃষ্টান্ত, তেমনি এই ঘটনা আল্লাহর কুদরতি রহস্যমালার এক বিস্ময়কর উদাহরণও বটে। প্রথমেই পরম করুণাময় আল্লাহ তালার অজ¯্র শুকরিয়া-কৃতজ্ঞতার সাথে সাথে উদ্ধার অভিযান তৎপরতার সাথে নিবিড় ও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট উদ্ধার কর্মীদেরও এ প্রশংসনীয় তৎপরতার জন্য অভিনন্দন জানাতে হয়। ইতিহাসের এ দুর্লভ ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও অসীম ক্ষমতায় অবিশ্বাসীদের চিন্তা-চেতনায় আলোড়ন সৃষ্টি হওয়ার কথা। সঠিক পথের দিশারী হওয়ার পক্ষে এমন ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ব ইতিহাসের প্রতি তাকালে দেখা যাবে, আদিকাল থেকে যুগে যগে, দেশে দেশে ¯্রষ্টা মানুষকে নানাভাবে পরীক্ষা করে থাকেন, মানুষের অন্যায়-অত্যাচার, আল্লাহদ্রোহিতা তথা পাপাচারের শাস্তি দুনিয়াতে পাপিষ্ঠরা যেমন ভোগ করে থাকে, তেমনি তাদের সাথে সৎলোকদেরও ভোগ করতে হয়। আবার অভাবিতভাবে অনেকের প্রতি আল্লাহর করুণাও বর্ষিত হয়। পবিত্র কোরআনে বিভিন্ন জাতির জঘন্য পাপাচার...

সব সময় আল্লাহকে ডেকেছি: রেশমা

Image
নিজস্ব প্রতিবেদক |  তারিখ: ১৩-০৫-২০১৩ ৯ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» সাভার সিএমএইচে সংবাদ সম্মেলনে রেশমা। ছবি: হাসান রাজা ওই দিন ছিল বুধবার। আগের দিনই ভবনে ফাটলের খবরে কারখানায় কোনো কাজ হয়নি। বুধবার সকালে কারখানায় গেলেও ওপরে উঠতে চাননি রেশমাসহ অন্য শ্রমিকেরা। তবে মালিকপক্ষের কথায় আশ্বস্ত হয়ে তৃতীয় তলায় কর্মস্থলে গিয়ে দেখেন সহকর্মী শ্রমিকেরা বের হয়ে যাওয়ার জন্য চিত্কার-চেঁচামেচি করছে। এসব দেখে অন্য একজন নারী সহকর্মীর সঙ্গে ভবন থেকে বের হওয়ার জন্য সিঁড়ির কাছাকাছি আসতে না আসতেই ভবনটি ভেঙে পড়ে। মাথায় আঘাত পান রেশমা। এরপর জীবন্ত অবস্থায় কবরের পরিবেশে আটকা ছিলেন, আল্লাহকে ডেকেছেন সব সময়। ১৭তম দিনে গত ১০ মে তাঁকে যখন বের করা হলো, তখন রেশমা ইতিহাস। উদ্ধারের পর থেকেই রেশমার সঙ্গে কথা বলার জন্য উদগ্রিব ছিল দেশের ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অবশেষে আজ সোমবার বিকেলে সেই সুযোগ মেলে। দুপুরেই সাভার ক্যান্টমেন্টের মুন্সী আবদুর রউফ ফটকে জমা হয়ে যান অর্ধশতাধিক সংবাদকর্মী। ছিলেন কয়েকজন বিদেশিও। বেলা তিনটার দিকে সাংব...