নকল করতে না দেয়ার জের এসএসসি পরীক্ষার্থীর হাতে শিক্ষক খুন
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল করতে না দেয়ায় গতকাল সোমবার ভোরে চুনকুটিয়া গার্লস স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক মো. গোলাম মস্তফা ভূইয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক ছাত্র। ঘটনার পর থেকেই এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্র রিয়াদ হোসেন পলাতক রয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও শত শত সাধারণ লোকজন হত্যার বিচারের দাবিতে ঢাকা-মাওয়া সড়কের লিংকরোডে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঢাকা-মাওয়া সড়ক জনসমুদ্রে পরিণত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এসময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাস্তায় অবস্থান করছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও শত শত সাধারণ লোকজন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে চলে যান। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া, কেরানীগঞ্জ, নবা...