রাজীব হত্যাকারীদের মৃত্যুদণ্ড থেকে রেহাই অনলাইন ডেস্ক | আপডেট: ১৪:৪৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৬ রাজীব গান্ধী হত্যার দায়ে দণ্ডিত মুরুগান, পেরারিভালন ও সন্থান। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আসামি হলেন সন্থান, মুরুগান ও পেরারিভালন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ করে আসামিদের মুক্তি দেওয়ার বিষয়টি তামিলনাড়ু সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। রাজীব হত্যা মামলায় ওই তিন আসামিকে ১৯৯৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলেও আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল থাকে। এরপর আসামিরা ২০০০ সালে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেন। ১১ বছর পর ওই আবেদন নাকচ করা হয়। তবে রাষ্ট্রপতির কাছে করা ক্ষমার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসতে দীর্ঘ সময় লেগ...
Posts
Showing posts with the label রাজীব হত্যাকারী