Posts

Showing posts with the label বিসিএস ৩৩-তম আদিবাসী ৫ কেডার

সেরাদের সঙ্গী

Image
আপডেট: ০১:৪৭, ফেব্রুয়ারি ০২, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৭             এগিয়ে চলেছেন আদিবাসী তরুণ প্রজন্ম। ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে যাঁরা বিভিন্ন ক্যাডারে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাঁদের মধ্যে থেকে পাঁচজন আদিবাসী কৃতী শিক্ষার্থীর সাফল্য ও স্বপ্নের কথা শোনা যাক। লসমী চাকমা ৩৩তম বিসিএস ইকনোমিক ক্যাডার ‘স্নাতক করার পর পরই নিজের পেশাজীবন নিয়ে ভাবতে শুরু করি। মনে হলো, জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং আমার লক্ষ্য হবে সর্বোচ্চ পর্যায়। তাই, বিসিএস ক্যাডার তথা প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করি পেশা জীবনের পড়াশোনা।’ কথাগুলো বলছিলেন ৩৩তম বিসিএসে ইকোনমিক ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত লসমী চাকমা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা খাগড়াছড়ি শহরের মাজান (মহাজন) পাড়ায়। সেখানে পড়ালেখা করেছেন খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি কলেজে। এরপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে।  ছোটবেলা থেকেই পড়ুয়া লসমী, পাঠ্যবইয়ের বাইরেও প্রচুর বই ও দৈনিক সং...