Posts

Showing posts with the label রানার উত্থান

যেভাবে উত্থান সোহেল রানার

Image
নিজস্ব প্রতিবেদক |  তারিখ: ২৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ গ্রামে থাকতেন রানা প্লাজার মালিক সোহেল রানা। তাঁর বাবার নাম আবদুল খালেক। ওই এলাকার লোকজন রানার বাবাকে ‘কলু খালেক’ হিসেবে চিনতেন। তিনি একসময় ফেরি করে তেল বিক্রি করতেন। প্রায় ৩০ বছর আগে তিনি সাভারে এসে ভাড়া বাসায় থেকে তেলের ব্যবসা করেন। একসময় তেলের ঘানি দেন। সেখান থেকে শুরু করেন খৈলের ব্যবসা। একপর্যায়ে সাভার নামাবাজারে তেলের মিল গড়ে তোলেন। এভাবেই সোহেল রানার পরিবারে অর্থনৈতিক উত্থান শুরু।  ১৯৯৪ সালে সাভার কলেজের ভিপি ছাত্রদলের নেতা হেলালউদ্দিনের ডানহাত বলে পরিচিত গাড়িচালক জাকিরের সঙ্গে পরিচয় হয় সোহেল রানার। গাড়িচালক জাকিরের সঙ্গে সোহেল রানার বোন সুফিয়া আক্তারের বিয়ে হয়। এভাবেই ছাত্রদলের নেতা হেলালউদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে রানা প্লাজার মালিক সোহেল রানার পরিবারের।  হেলালউদ্দিনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সোহেল রানা গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। এলাকায় তাঁর বাহিনী পরিচিতি পায় ‘রানা বাহিনী’ নাম...