আটলান্টিকের পর এবার সাঁতরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছেন লকঁত অনলাইন ডেস্ক ০৫ জুন ২০১৮, ১৯:৩৫ আপডেট: ০৫ জুন ২০১৮, ১৯:৫০ শুরু হয়েছে লকঁতের প্রশান্ত মহাসাগর অভিযান। চোসি উপকূল, জাপান, ৫ জুন। ছবি: এএফপি শুধুই অভিযানের মনোভাব থেকে লকঁত তাঁর এ অভিযানে অংশ নিচ্ছেন না। এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা তৈরি করার এক মহান উদ্দেশ্য। বিজ্ঞানীদের একটি দল লকঁতের এ অভিযানের সময় সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের প্রভাব, অতিরিক্ত ব্যায়ামের জন্য মানুষের হৃৎপিণ্ডের আচরণের ধরন এবং ফুকুশিমার পারমাণবিক ধ্বংসযজ্ঞ সমুদ্রে কী ক্ষতি করছে, তার ওপর পরীক্ষা-নিরীক্ষা করবে। বেন লকঁত। প্রসিদ্ধ ফরাসি সাঁতারু। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ১৯৯৮ সালে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ সাঁতরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। এবারও তিনি করতে যাচ্ছেন আরেক নতুন বিশ্ব রেকর্ড। এবার পাড়ি দেবেন প্রশান্ত মহাসাগর। পাড়ি দেবেন নয় হাজার কিলোমিটারের মতো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫১ বছর বয়সী লকঁত প্রথম ব্যক্তি হিসেবে এবার প্রশান্ত ম...
Posts
Showing posts with the label সাতারু লকঁত