কেন এই অপ্রয়োজনীয় শত্রুতা
আজ হেফাজতে ইসলামের ঢাকা লংমার্চ। এ লংমার্চকে কেন্দ্র করে সারাদেশে বিরাজ করছে টান টান উত্তেজনা। জনমনে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠাও তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। কোনো রাজনৈতিক ইস্যুতে নয় এ লংমার্চ। হেফাজতে ইসলামের তরফে যে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে তার সবই ধর্মীয় বা ধর্মসংক্রান্ত। এই দাবিগুলোর মধ্যে সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, কোরআন-সুন্নাহ বিরোধী আইন বাতিল, আল্লাহ, রাসূল (সা:) ও ইসলাম ধর্মের অবমাননা ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন, কথিত শাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয়নবী (সা:)-এর শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগারদের অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তি প্রদান প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। দাবিগুলোর অধিকাংশই পুরনো। দীর্ঘদিন ধরে দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখ এসব দাবি জানিয়ে আসছেন। দাবিগুলোর বেশ কিছু তাৎক্ষণিকভাবেই বাস্তবায়ন করা সম্ভব। বাকিগুলো সময় সাপেক্ষ। এসব দাবির যৌক্তিকতা ও প্রণিধানযোগ্যতা প্রশ্নাতীত। দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষই দাবিগুলোর সঙ্গে একমত। হেফাজতে ই...