ওর মতো মানুষ হয় না’
তরুণী উদ্ধারে হান্নানের সাহসী ভূমিকা মূল রচনা: ঢাকার মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা শোরগোল ফেলেছিল সংবাদমাধ্যমে। আক্রান্ত সেই তরুণীকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন ফেরিওয়ালা হান্নান মিয়া। শুনুন বিস্তারিত... বাহাদুর হান্নান! মো. সাইফুল্লাহ | তারিখ: ০২-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» হান্নান মিয়া থাকেন ঢাকার মানিকগঞ্জে বাসে বাসে চকলেট-চানাচুর ফেরি করেন হান্নান মিয়া 1 2 ‘মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নামছেন? রিকশাওয়ালাকে বলেন, “পশ্চিম সেওতা, মাখখু বাবুর্চির বাড়ি যাব।” বললেই নিয়ে আসবে।’ মুঠোফোনে এভাবেই নির্দেশনা দিলেন হান্নান। সামনে দাঁড়ানো রিকশাচালক ততক্ষণে ফোনের এ-পাড়ের কথা শুনেই আন্দাজ করে ফেলেছেন, কোথায় যেতে হবে। প্যাডেল ঘোরাতে ঘোরাতে বললেন, ‘কার সাথে কথা কইলেন? হান্নান? মানে হকার হান্নান তো? হান্নান ভাইয়ের বাড়ি যাইবেন, কইলেই হয়।’ বাসস্ট্যান্ড এলাকার সবাই-ই কমবেশি হান্নানকে চেনেন। আগে পরিচয় না থাকলেও, গত কয়েক দিনে চেনা হয়ে গেছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের হকারদের একজন হান্নান। অন্য হকারদের সঙ্গে গলা মিলিয়ে তিনিও হাঁক ছাড়েন, ‘লাগবে... চান...