সেই এডিসি মেহেদী সরকারি খরচে প্রমোদ ভ্রমণে সিঙ্গাপুর
মো. আল-আমিন « আগের সংবাদ 243 বিএনপির অফিসে তাণ্ডব চালানোর পুরস্কারস্বরূপ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসানকে সরকারের টাকায় সপরিবারের প্রমোদ ভ্রমণে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোদ পুলিশ প্রশাসনেই ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। যদিও দাফতরিকভাবে বলা হয়েছে, তিনি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। মেহেদী হাসানকে সিঙ্গাপুর যাওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। আসা-যাওয়ার খরচ ছাড়াও তাকে শপিংয়ের জন্য দুই লাখ টাকা অতিরিক্ত দেয়া হয়েছে। মেহেদী হাসান সপরিবারে প্রমোদ ভ্রমণে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি। সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এই দাপুটে পুলিশ কর্মকর্তার ভয়ে তটস্থ তার সিনিয়র অফিসাররাও। অনেকে তার বিরুদ্ধে ঘৃণা, ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন। গত ১৮ মার্চ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন এডিসি মেহেদী হাসান। ছুটির দরখাস্তে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। ছুটির আব...