মোটা কোমর বনাম মোটা মাথা
মোটা কোমর বনাম মোটা মাথা সৈয়দ আবুল মকসুদ | তারিখ: ০৫-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» এত বেশি হতে হতে বিশ্বরেকর্ড করার মতো বিষয় এখন কমে আসছে। তবে অনুসন্ধানের অন্ত নেই। সবচেয়ে মোটা কোমর নিয়ে বিশ্বরেকর্ড করেছেন এক নারী। আমাদের কাগজে গত হপ্তায় তাঁর প্রকাণ্ড কোমরের ছবিসহ প্রতিবেদন বেরিয়েছে। তাঁর কোমরের ব্যাস তাঁর উচ্চতার চেয়ে বেশি। সাড়ে পাঁচ ফুটের ওপরে। তাঁরও স্বামী আছেন। তিনি হালকা-পাতলা। বউয়ের কোমর নিয়ে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি নাকি অসুখী নন। সেটা যদি তাঁর মনের কথা নাও হয়, তবু আমরা অবিশ্বাস করতে পারি না। খুব যে অসুখী নন, তা বোঝা যায় এ থেকে যে তাঁরা হাওয়া খেতে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন। মানুষের শরীরে যত অংশ আছে, তার মধ্যে কোমর কম গুরুত্বপূর্ণ নয়। তবে দেহের অন্যান্য অংশের মধ্যে মাথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী হোক পুরুষ হোক, কোমর মোটা হলে বিশেষ ক্ষতি নেই। কিন্তু মাথা মোটা হলে মানুষটির দাম থাকে না। মোটা মাথার চেয়ে বরং মোটা কোমর ভালো। মানুষের মতো জাতিরও কোমর হয়। যে জাতির মাথা মোটা, অথচ কোমরের জোর নেই, সে ...